বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি

Main Admin
আগস্ট ২, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীসহ দেশের বেশির ভাগ জায়গায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলক কম। বেশি বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন বৃষ্টি থাকতে পারে আরও অন্তত দুই দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যে বৃষ্টি শুরু হয়েছে, তা অন্তত আরও দুই দিন চলবে। এরপর দিনকয়েকের বিরতিতে আবার বৃষ্টি শুরু হতে পারে।

গত জুলাই মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টিতে সিলেট ও উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৃষ্টি কমে আসে।

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। আর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় জুন মাসে। তবে চলতি বছর জুন মাসে স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে জুলাই মাসে আশানুরূপ বৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।