বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দামেস্কে ইরানি দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দামেস্ক দখল এবং তেহরানের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার রাজধানীতে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা। রোববার দামেস্কের পতনের পরপরই ইরানি দূতাবাসে একদল সশস্ত্র বিদ্রোহী হামলা চালায় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বলেছে, দামেস্কে ইরানের দূতাবাসের কাছের দোকানের আশপাশে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। তবে সিরিয়ার বেশিরভাগ এলাকার দখল নেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নয়, বরং অন্য একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলে ইরানি দূতাবাসের ভেতরের ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, হামলাকারীরা ভবনের ভেতরে তাণ্ডব চালাচ্ছেন। এ সময় দূতাবাস ভবনের আসবাবপত্র ও কিছু জানালা ভাঙচুর এবং নথিপত্র তছনছ করা হয়েছে।

তবে দামেস্কে ইরানি দূতাবাসে হামলার ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, হামলার ঘটনার আগেই রোববার ভোরের দিকে দূতাবাস থেকে ইরানি কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে, দামেস্কের সৈয়দা জিনাব এবং সৈয়দা রুক্কায়া মাজারে কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছে হায়াত তাহরির আল-শাম। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, বিদ্রোহীরা দামেস্কের দখল নেওয়ার আগেই মাজারের সমস্ত ইরানি সেবককে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নাতনি সৈয়দা জিনাবের মাজার রয়েছে দামেস্কে। সারা বিশ্বের শিয়াদের বিশাল তীর্থস্থান হিসেবে মনে করা হয় এই মাজারকে। সিরিয়ার শিয়া মিলিশিয়াদের কাছেও মাজারটি বেশ জনপ্রিয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।