বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Main Admin
আগস্ট ১, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে  দুপুরে আইনজীবী নেতারা পৃথক সংবাদ সম্মেলন করেন।

প্রথমে সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সমিতির কার্যনির্বাহী কমিটির তিন সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করেন। পরে সমিতির সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সমিতির কার্যনির্বাহী কমিটির অপর ৯ সদস্যকে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তার নামে ডিবি অফিসে নিয়ে আটকে রাখা অবস্থায় বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে, যা বেআইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো জবাবদিহি না থাকায় ডিবি এমন বেআইনি আচরণ করছে। আমরা তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
সমিতির সভাপতি লিখিত বক্তব্যে দ্রুত কারফিউ প্রত্যাহার ও সশস্ত্র বাহিনী, বিজিবিসহ সব বিশেষ বাহিনী প্রত্যাহার, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধ, গ্রেপ্তার হওয়া বিরোধী দলের নেতা–কর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তি, অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং বাংলাদেশে রক্তের হোলিখেলা বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।

এরপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন,‌ কোটা আন্দোলেনের ছয় সমন্বয়ক স্বেচ্ছায় বলেছেন, তাদের নিরাপত্তা দরকার। তাদের গ্রেপ্তার করা হয়নি, ডিটেনশনেও নেওয়া হয়নি।…তাদের আইন মেনেই ওখানে রাখা হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য।

সমিতির সম্পাদক আরও বলেন, কোটা সংস্কার করে সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে, এই রায়কে তারা স্বাগত জানিয়েছেন। রায় মেনে নিয়েছেন। তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে আন্দোলনটি জিইয়ে রাখার জন্য বিএনপি, জামায়াত–শিবির তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে…সংবাদ সম্মেলন করছে, সুপ্রিম কোর্টে মামলা নিয়ে এসেছে আবার গণতদন্ত কমিশনও গঠন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।