বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুবছরের সাজা হওয়া মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা সোহেল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গত বছরের ২০ নভেম্বর এই মামলায় তার দুই বছরের সাজা হয়েছিল।

সাজার ওই রায়ের বিরুদ্ধে হাবিব উন নবী খান সোহেল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। গতকাল আদালত হাবিব উন নবী খানের আপিল মঞ্জুর করেন।

এ মামলায় দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা ছিলেন- বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সুলতাল সালাহ উদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব ও যুবদল দক্ষিণের সভাপতি এনামুল হক এনাম।

বিএনপির এ নেতার বিরুদ্ধে সাজা হওয়া আরও দুটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। তিনি এখন জামিনে মুক্ত আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।