বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে জেন জি-কে স্যালুট, ক্যামেরার সামনে কান ধরে উঠবস করলেন সোনাক্ষী সিনহা

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ২৬, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী তরুণদের অভিনন্দন জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নিট পরীক্ষা–সংক্রান্ত আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নতুন প্রজন্ম সম্পর্কে তাঁর আগের ধারণা ভুল ছিল। সেই উপলব্ধির কথা জানাতে ক্যামেরার সামনেই কান ধরে উঠবসও করেন তিনি।
নিট প্রশ্নফাঁস–সংক্রান্ত আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দীর্ঘ আলোচনা ও টানাপোড়েনের পর শনিবার ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় সোনাক্ষী বলেন, নতুন প্রজন্ম সম্পর্কে তাঁর আগের ধারণা ভুল ছিল। সেই ভুল স্বীকার করতেই তিনি সবার সামনে কান ধরে দু-তিনবার উঠবস করেন।
ভিডিও বার্তায় তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আজ কী করে দেখালে, সেটা হয়তো তোমরাই জানো না। আমি একজন শিল্পী, কিন্তু প্রকৃত শিল্প তো জেন জি। জানো, আমি এতদিন তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিতাম না।’
তিনি আরও বলেন, ‘ভাবতাম, এরা যা খুশি তাই করে। একটু পরেই ক্লান্ত হয়ে যায়। এদের দ্বারা কিছুই হবে না। কিন্তু আমার সেই ধারণা ভেঙে দেওয়ার জন্য আজ আমি তোমাদের স্যালুট জানাই। আমি তোমাদের মতো হতে চাই। আমার তো এখন জেন জি হতে ইচ্ছে করছে। আজ যা করে দেখিয়েছ, সেটা সত্যিই অবিশ্বাস্য।’
উল্লেখ্য, আন্দোলনকারী প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রায় সব দাবিই সরকার মেনে নিয়েছিল। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে আলোচনার জন্য কিছু সময় চাওয়া হয়েছিল। পরে আন্দোলনকারীদের চাপের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অভিনন্দন জানিয়ে নিজের আগের অবস্থান পুনর্বিবেচনার কথা প্রকাশ করেন সোনাক্ষী সিনহা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।