বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নড়াইলে ৭দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু 

নড়াইল জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ২৭, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” – এই শ্লোগান কে সামনে রেখে নড়াইলে বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক  শারমিন আক্তার জাহান। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, নড়াইলের উপ পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী ২ ডিসেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।