বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নিজস্ব এআই সহকারী আনল পিনটারেস্ট

Main Admin
নভেম্বর ৫, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফটো শেয়ারিং মাধ্যম পিনটারেস্ট তাদের অ্যাপে যুক্ত করেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘পিনটারেস্ট অ্যাসিস্ট্যান্ট’। এ সহকারী ব্যবহারকারীর রুচি ও পছন্দ বিশ্লেষণ করে পোশাক, ফার্নিচার বা সাজসজ্জার অনুপ্রেরণামূলক পরামর্শ দেবে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানায়, ব্যবহারকারীরা কণ্ঠ নির্দেশনার মাধ্যমে সহকারীকে জানাতে পারবেন তারা কী খুঁজছেন। যেমন : ‘বসার ঘরের সঙ্গে মানানসই বালিশ’। এরপর এআই ব্যবহারকারীর সংরক্ষিত বোর্ড ও পিন বিশ্লেষণ করে উপযুক্ত ফলাফল দেখাবে। ফিচারটির মাল্টিমোডাল সুবিধার মাধ্যমে মাইক্রোফোন আইকন ব্যবহার করে ভয়েস সার্চ করা যাবে।

পিনটারেস্ট জানায়, এটি শুধু পণ্য দেখানোর জন্য নয়, বরং ব্যবহারকারীদের বাস্তব শপিংয়ের মতো অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া নতুন ফিচারের মাল্টিমোডাল দিককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে পিনটারেস্ট। আজকাল মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্ব ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণে ফিচারটি চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে অন্য অঞ্চলেও এটি উন্মুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।