বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বর্ষীয়ান প্রেম চোপড়া বাড়ি ফিরলেন

Main Admin
নভেম্বর ১৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

টানা আট দিনের লড়াই শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে ফিরলেও আপাতত বিশ্রামে আছেন ৯০ বছর বয়সী এ অভিনেতা।গত ৮ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে প্রেম চোপড়াকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রে জটিলতা রয়েছে। কয়েকদিনের ধারাবাহিক চিকিৎসার পর অবশেষে সাড়া দেন তিনি।

গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। বাড়ি ফেরায় স্বস্তি ফিরে এসেছে সবার মনে।বলিউডে খলচরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পাওয়া প্রেম চোপড়া সর্বশেষ রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেন। তার জামাতা বিকাশ জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে এখনো কিছুটা সময় লাগবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।