আসসালামু আলাইকুম
সবাইকে আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি, আমি ঢাকা কেরানীগঞ্জের মেয়ে। আমি ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করেছি। পড়াশোনার উপরেই আমার বিয়ে হয়ে যায় ২০০৪ সালে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি একজন মেকআপ আর্টিস্ট হব। বিয়ের পর যখন আমি নিজে খুব সুন্দর করে মেকোভার করতাম তখন অনেকেই আমার মেকওভার খুব পছন্দ করত। এবং অনেকেই আমার কাছে রেডি হতে চলে আসতো। তখন থেকেই সবাই আমাকে উৎসাহিত করতো তুমি পারবে তোমার হাতের কাজ খুব সুন্দর। আমার ফ্যামিলি মেম্বার ও আমাকে সাপোর্ট করেছে তখন থেকেই আমি অল্প অল্প করে আমার ঘরে আমি শুরু করি। তারপর আমি আমাদের কেরানীগঞ্জে একটা পার্লারে এক বছর ট্রেনিং নেই। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ক্লাইন্ট হ্যান্ডেল করি।
ব্রাইডাল মেকওভার, পার্টি মেকওভার, হেয়ারের ট্রিটমেন্ট , কান নাক ফুরানো সবকিছুই আমি আমার নিজ বাড়ি থেকে সার্ভিস দিয়ে থাকি। সবাই আমার কাজের খুবই প্রশংসা করে।
আমরা মেয়েরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি। ঘরে বসে থেকেও
অনেক ধরনের কাজ করতে পারি। মেয়েরা এখন আর আগের মত পিছিয়ে নেই। আমি চাই আমার নিজের একটা পরিচিতি হোক। সবাই আমাকে আমার নামে চিনবে, নিজের পায়ে যাতে দাঁড়াতে পারি। আমার একটি ছোট পেজ আছে
আমার পেইজের নাম –
(পিয়াস বিউটি জোন) সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার নিজের একটি পার্লার প্রতিষ্ঠান খুলতে পারি । সেই প্রতিষ্ঠান থেকে আমি যাতে উদ্যোক্তা তৈরি করতে পারি জীবনে আরও সামনের দিকে এগিয়ে স্বপ্ন পূরণ করতে পারি।

