বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিবাহবহির্ভূত সম্পর্কে ঘরছাড়া মা, নিজেকে শেষ করলেন মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্বামী-সন্তান ফেলে অন্যত্র সংসার পেতেছেন মা। হঠাৎ ঘটে যাওয়া ওই ঘটনায় আর নিজেকে ঠিক রাখতে পারেনি ওই গৃহবধূর একাদশ শ্রেণি পড়ুয়া মেয়ে। সমাজে কীভাবে মুখ দেখাবেন সেই আতঙ্কে কুঁকড়ে থাকতেন। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরের।

ওই ছাত্রীর নাম অর্পিতা মজুমদার। মা-বাবাকে নিয়ে তাদের সুখের সংসার ছিল। বাবা বিপুল রায় ও মা রুপা মজুমদার তাদের বিবাহিত জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন। সম্প্রতি ওই গৃহবধূ স্বাবলম্বী হওয়ার জন্য কাজ শুরু করেন। এরপরই তার সঙ্গে বনগাঁর এক ব্যক্তির পরিচয় হয়। তিনি ওই ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

নিহতের পরিবারের দাবি, ও ঘটনার পরই মানসিকভাবে ভেঙে পড়ে অর্পিতা। শেষ পর্যন্ত আত্মঘাতী হয় অর্পিতা।

এদিকে, রুপা মজুমদার মেয়ের মৃত্যুর কথা জানেন কিনা তা জানা যায়নি। পরিবারও জানে না তিনি বর্তমানে কোথায় রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।