বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যাকলেস গাউনে বোল্ড লুকে মিম, সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, ঢেউখেলানো চুল আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি—সামাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের নতুন লুক ইতিমধ্যে আলোচনায় এসেছে।

আজ রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। অর্থাৎ, নিজের লুক ও মুহূর্তটিকে উপভোগ করার কথাই বোঝাতে চেয়েছেন তিনি।

ছবিগুলোতে মিমকে দেখা গেছে ভিন্ন এক সাজে। স্টুডিওর আলো-আঁধারির আবহে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। ব্যাকলেস পোশাকের চিকন স্ট্র্যাপ তাঁর সাজে যোগ করেছে হলিউড ধাঁচের গ্ল্যামার।

মিমের মেকআপেও ছিল আভিজাত্যের ছাপ। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক এবং একপাশে এলিয়ে রাখা হালকা কোঁকড়ানো চুল তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কখনো লাগেজের ওপর বসে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়েছেন মিম, কখনো ব্যাকলেস পোশাকে পেছন ফিরে পোজ দিয়েছেন। আবার কোনো ছবিতে ক্লোজ-আপে ধরা দিয়েছেন রহস্যময় ভঙ্গিতে। প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি।

মিমের নতুন এই বোল্ড লুক প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা গেছে। ছবিগুলোতে দ্রুত বাড়তে থাকে মন্তব্য ও প্রতিক্রিয়ার সংখ্যা। ভক্তদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, প্রিয় অভিনেত্রীর এই নতুন গ্ল্যামারাস রূপ বেশ উপভোগ করছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।