বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মশক নিধনে নতুন করে কীটনাশক নির্ধারণ করবে দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিগত মেয়রের সময়কার কীটনাশক কমিটি বাতিল করে নতুন কীটনাশক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গঠিত কমিটি মশক নিধনে কীটনাশক নির্ধারণে কাজ করবে।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা জানান, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৫-২০২৬ অর্থবছরের কীটনাশক প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ডিএসসিসির প্রশাসককে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালি বেগম, ঢাবি মেডিকেল এন্টোমলোজিস্ট ড. তানজীম আক্তার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

একই সঙ্গে দপ্তর আদেশ জারি করে আগের কমিটি বাতিল করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বিগত ২০১৯ সালের ১৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের সভাপতিত্বে গঠিত কীটনাশক নির্বাচনে আগের কমিটি বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।