পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ৮ বছরেও বসেনি গ্যাস পাইপলাইন, উৎপাদন নিয়ে অনিশ্চিতায় বিনিয়োগকারীরা

Main Admin
জুন ১, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নকাজ শুরুর পর প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনো নিজস্ব গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হয়নি। ফলে এখানকার বিনিয়োগকারীরা কারখানায় উৎপাদন শুরু করা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

কারখানার নির্মাণকাজ শেষ করে যন্ত্রপাতি স্থাপন করা বেশ কিছু কোম্পানি বলছে, গ্যাস সরবরাহ না থকায় কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ফলে দেশের বৃহত্তম এই অর্থনৈতিক অঞ্চলের ওপর বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চীনা পোশাক অ্যাকসেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসবিএস জিপার বাংলাদেশ কোং লিমিটেড এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে প্রায় ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছে। আমদানি করেছে যন্ত্রপাতিও। বছরে ২৭ কোটি ১০ লাখ পিস জিপার, স্লাইডার, জিপারের বিভিন্ন অংশ, টেপ, প্লাস্টিকের বোতাম ও এ-সংক্রান্ত অন্যান্য পণ্য উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে তারা।

তবে গ্যাস সংযোগ না থাকার কারণে তাদের উৎপাদন কার্যক্রম থমকে আছে।

কোম্পানিটির জেনারেল ম্যানেজারের সেক্রেটারি লিন্ডসে টিবিএসকে বলেন, ‘বেপজা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি কখন গ্যাস সংযোগ দেবে। এখন আর জুনে উৎপাদনে যাওয়া সম্ভব নয়। গ্যাস সংযোগ পেলে জুলাইয়ে উৎপাদন শুরু করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।