পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুদ্ধ নিয়ে ইরানের হুঁশিয়ারি

Sun this Ja ham
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধ নিয়ে ইরানের হুঁশিয়ারিইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে এবার যুদ্ধ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক বার্তায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যেকোনো হামলা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলা ইরানের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল’। এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে।

এ ছাড়া ইরানিদের দুর্দশনার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমানে ইরানিদের যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।

এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়। সেইসব পোস্টে ছিল ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়।

অবশেষে যুদ্ধ ইস্যুতে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এমন জবাবের পরেই ইরান থেকে এমন কড়া হুঁশিয়ার বার্তা এলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।