লৌহজংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
মো. শরীফ হোসেন (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৬ই অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খিদিরপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারজানা ববি মিতু।
লৌহজং উপজেলা সমাজসেবা অফিসার জনাব উজ্জ্বল মুন্সী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিকভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নিকট সেবা পৌঁছে দিতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।


