বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

Main Admin
এপ্রিল ২৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

অপেক্ষাটা দীর্ঘ ছিল। যেদিন থেকে ঘোষণা এসেছিল, সেদিন থেকেই ভক্তরা গুনছিলেন দিন। অবশেষে সেই অপেক্ষার পর্দা নামছে আগামীকাল। শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক, নাম রাখা হয়েছে সিনেমাটির ‘মাইকেল’।

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডমিংগো, ক্যাট গ্রাহাম, নিয়া লং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়া লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে আছেন জেসিকা সুলা। এ ছাড়া মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও রয়েছে সিনেমায়।

সিনেমাটিতে তুলে ধরা হবে ছোটবেলায় জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে মাইকেলের যাত্রার শুরু থেকে বিশ্বের সবচেয়ে বড় বিনোদনশিল্পী হয়ে ওঠার পুরো গল্পটা। মঞ্চের বাইরের জীবন, একক সংগীতজীবনের সোনালী মুহূর্ত এবং বিখ্যাত কিছু পারফরম্যান্সও দর্শক দেখবেন একেবারে কাছ থেকে।

টিজার থেকে ট্রেলার, রেকর্ডের পর রেকর্ড ভাঙছে মাইকেল
গত বছরের নভেম্বরে বায়োপিকটির টিজার মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ১১৬ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়েছিল, যা কোনো মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে আগে কখনো হয়নি। গত ফেব্রুয়ারিতে ট্রেলার মুক্তির একদিনের মধ্যেই ৫ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেতে যাচ্ছে সিনেমাটি।

বাংলাদেশেও সিনেমাটি ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত পপ সংগীতপ্রেমীদের কাছে সম্রাট হয়েই আছেন তিনি। এরই মধ্যে অনেক দর্শক অগ্রিম টিকেটের খোঁজে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।