বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এসেছে স্বস্তির খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর ফলে আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ব্যক্তি আমানতকারীরা তাঁদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুনাফায় থাকবে না কোনো কর্তন

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

এই বিভ্রান্তি দূর করতে কোনো আমানতকারীর মুনাফা কাটা হবে না—বিষয়টি অবিলম্বে সব গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।