বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সরকারি ব্যাংকে ৯০৩ সিনিয়র অফিসার পদে চাকরি

Main Admin
মে ২৪, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরির বড় সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। সমন্বিত এ নিয়োগের মাধ্যমে ৯টি সরকারি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে রূপালী ব্যাংক পিএলসিতে। ব্যাংকটিতে ৪৭১ জন নিয়োগ পাবেন। অগ্রণী ব্যাংকে ২৪০ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৮০ জন, কর্মসংস্থান ব্যাংকে ৩৯ জন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩২ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১১ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৫ জন, বেসিক ব্যাংক পিএলসিতে ২ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ২ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন নিয়োগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এ পদের বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এর পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক বাছাই (এমসিকিউ), লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সনদের মূল কপি ও সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন ফি ২০০ টাকা, যা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর বিল পে অপশনের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য নির্ধারিত ফি ৫০ টাকা।

অনলাইনে আবেদন গ্রহণ শেষ হবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিটে। আর ফি জমা ও পেমেন্ট ভেরিফাই করা যাবে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।