বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ডাচ্‌-বাংলা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, বেতন ৯৭ হাজার টাকা

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলা ব্যাংক ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী মেধাবী ও পরিশ্রমী তরুণদের জন্য এটি একটি ভালো সুযোগ। এই পদে আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

যোগ্যতা ও শিক্ষাগত মান

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা ৫.০০-এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

প্রবেশন পিরিয়ড: এক বছরের প্রবেশন বা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন ৭০ হাজার টাকা।

স্থায়ী হওয়ার পর: এক বছর সফলভাবে পূর্ণ করার পর প্রার্থীকে ‘সিনিয়র অফিসার’ পদে স্থায়ী করা হবে। এ সময় মাসিক সর্বমোট বেতন দাঁড়াবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের ডাচ্‌-বাংলা ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে: app.dutchbanglabank.com/OnlineJob

আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।