পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোনের শেয়ারদর উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট গ্রামীণফোনের শেয়ারমূল্য ছিল ২৪৭.২০ টাকা এবং এর বাজার মূলধন ছিল ৩৩ হাজার ৩৭৯ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ৫৩ শতাংশের বেশি বেড়ে ৩৭৯.২০ টাকায় পৌঁছেছে।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪৯.৩০ টাকা। দিন শেষে গ্রামীণফোনের বাজার মূলধন ৪৭ হাজার ১৬৬ কোটি টাকায় পৌঁছায়, যা ডিএসইস মোট বাজার মূলধনের ১২.১ শতাংশ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ আগস্টের পর থেকে গ্রামীণফোনের শেয়ারদর বৃদ্ধির গতি কমে যায়। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার চাপের কারণে কোম্পানিটির শেয়ারদর সংশোধন করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।