বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

Main Admin
জুলাই ৩০, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুবিধা চালু করছে মেটা। নতুন এই সুবিধা নিতে ব্যবহারকারীদের কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

ভেরিফায়েড ব্যাজ পেতে প্রথমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে ব্যবহারকারীকে। এরপর একটি স্বল্পদৈর্ঘ্যের সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটা ওই ভিডিওর সঙ্গে প্রোফাইলের ছবি মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই করবে। তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার কিংবা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। আপাতত শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। ফেসবুক পেজ ও প্রোফেশনাল মোড অ্যাকাউন্টে এটি প্রযোজ্য হবে না।

পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ফেসবুকের বিভিন্ন জায়গায় ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। শুরুতে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ডেটিং সেবায় ব্যাজটি প্রদর্শিত হবে। পরে ধাপে ধাপে ফিডে প্রকাশিত পোস্টেও এটি দেখা যাবে।

মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজ দেওয়ার মূল উদ্দেশ্য হলো অ্যাকাউন্টটির পেছনে প্রকৃত একজন ব্যক্তি রয়েছেন—এটি নিশ্চিত করা। তবে এর অর্থ এই নয় যে ওই ব্যবহারকারীকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পরও সব ব্যবহারকারীকে আগের মতো ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হবে।

প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ সুবিধা সম্প্রসারণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।