বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অথেনটিক খাবারের উদ্যোক্তা হুমায়রা হ্যাপী

Main Admin
অক্টোবর ৩০, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার মেয়ে হুমায়রা পারভীন হ্যাপী। এসএসসি শেষ করে শিক্ষক বাবার হাত ধরে আসেন ঢাকায়। কিন্তু, জীবন যুদ্ধের ভিড়ে ইন্টার ফাইনালে ওঠার পরেই বিয়ে হয়ে যায় উদ্যোক্তার। তারপরে অবশ্য পড়াশুনা থামিয়ে দেন নি। আইন নিয়ে পড়ে গেছেন উদ্যোক্তা।

তবে, পেশাগত জীবনে আইন নিয়ে কাজ করা হয় নি উদ্যোক্তা হুমায়রা পারভীন হ্যাপীর। বেশ কিছু দিন শিক্ষিকা হিসেবে কাজ করার পর তার প্রথম সন্তান জন্ম নেয়। এবার আরেকটু কঠিন হলো তার পথচলা। কিন্তু, তার পাশে ছায়া হয়ে দাঁড়ালেন তার স্বামী।দুজনে মিলে ভেবে দেখলেন শহুরে ব্যস্ততায় অথেনটিক খাবার মেলাটাই এখন দায়। ভেজালের ভিড়ে স্বাস্থ্যকর খাবার যেন নেই বললেই চলে। তাই দুজন মিলে হোমমেড খাবারের উদ্যোগ শুরু করার পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমন কাজ।উদ্যোক্তা হুমায়রা পারভীন হ্যাপীর স্বামী আগে থেকেই ব্যবসায়ী হবার কারণে প্রচন্ড সাপোর্ট করলেন উদ্যোক্তাকে। ধীরে ধীরে শুরু হলো। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে থাকে।

এর মাঝেই বিশ্বে শুরু হয়ে যায় কভিড-১৯ মহামারী। এর পরে মানুষ আসলে ঘরমুখো হয়ে যায়। কিন্তু, শুরু করা ব্যবসা তো এগিয়ে নিতে হবে। উদ্যোক্তার এক আত্মীয়ের অনুপ্রেরণায় তিনি হাল ছাড়লেন না। অনলাইনেই শুরু করলেন যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্ডার পাওয়া শুরু করলেন উদ্যোক্তা। অল্প সময়ে ভালো রেসপন্স পেলেন তিনি। বিভিন্ন বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, ব্যাংক, কর্পোরেট সহ নানা জায়গা থেকে প্রতিদিন অর্ডার আসে এখন উদ্যোক্তার কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।