বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইমরান খানের সমর্থকদের লংমার্চের আশঙ্কা, ইসলামাবাদে ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে ১৪৪ ধারা জারি করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সশস্ত্র পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের সব এসপি, ডিএসপি ও এসএইচওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামাবাদের কোথাও ব্যানার প্রদর্শন করা হলে কিংবা ১৪৪ ধারা ভেঙে সাধারণ মানুষ জড়ো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও অবকাঠামোর নিরাপত্তায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থান করছেন। এর আগে প্রদেশটিতে পিটিআইয়ের সরকার ছিল। তবে রোববার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেখানে জরুরি অবস্থা জারি করেছে। খাইবার পাখতুনখাওয়ার পাশেই অবস্থিত রাজধানী ইসলামাবাদ।

পিটিআইয়ের সমর্থকেরা লংমার্চ নিয়ে ইসলামাবাদে প্রবেশ করতে পারেন—এমন আশঙ্কা থেকেই রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির পর প্রদেশটির সদ্য সাবেক মুখ্যমন্ত্রী সোয়াইব আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গভর্নরকে প্রধান করে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ এখন প্রদেশটির দায়িত্ব পালন করবে।

সূত্র: জিও টিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।