আসসালামু আলাইকুম।
আমি ইয়াসমিন আক্তার। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং “প্রকৃতির উপহার”-এর প্রতিষ্ঠাতা।
আমি হামদর্দ থেকে ডিইউ এমএস ডিগ্রিসহ হিসাববিজ্ঞানে অনার্সও ব্যবস্থাপনায় মাস্টার্স কমপ্লিট করেছি।
প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মানুষের কাছে নিরাপদ ও প্রাকৃতিক পণ্য পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকেই আমার এই পথচলা। আমি অর্গানিক ও ভেষজ উপাদান দিয়ে তৈরি বিভিন্ন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করছি।
আমার বিশ্বাস, প্রকৃতির সঠিক যত্নেই লুকিয়ে আছে সুস্থতা ও সৌন্দর্যের আসল রহস্য। তাই সর্বোচ্চ আন্তরিকতা ও যত্নের সঙ্গে মানসম্মত পণ্য তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং দোয়াই আমার এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও উন্নত মানের অর্গানিক পণ্য নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।
সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার তাওফিক দান করেন এবং “প্রকৃতির উপহার”-কে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগ করে দেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।

