বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈশ্বরদীর সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখেন। পরে আমরা খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে পাবনা ঈশ্বরদী সদর থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আবুল কালামকে নিয়ে যাবে।

সাবেক মেয়র আবুল কালাম রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় আবুল কালামকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের চেষ্টা করে তারা। পরে বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।