বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরা ইউনিভার্সিটিতে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং-২০২৫। ১৪ দিন ব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ভর্তি মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে মেলা উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের ১৪টি স্টল ও বিভিন্ন ক্লাবের প্রদর্শনসহ মোট ২৭ স্টল রয়েছে। যেখানে সব স্নাতক প্রোগ্রামে ২৫-১০০ শতাংশ স্কলারশিপ এবং সব স্নাতকোত্তর প্রোগ্রামে ২৫-৫০% শতাংশ স্কলারশীপে ভর্তি চলছে। এ মেলায় ভর্তি হলে শিক্ষার্থীরা স্পেশাল স্কলারশীপের পাশাপাশি আকর্ষণীয় ব্যাগ ও অন্যান্য উপহার পাবেন।

মেলা উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন এন্ড রিসার্চ’। এবারের ভর্তি মেলা স্প্রিং-২০২৫ উপলক্ষ্যে ভর্তি ফি ও টিউশন ফিতে নানাবিধ সুযোগ ও স্কলারশিপ দিচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উত্তরা ইউনিভার্সিটি উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।