আসসালামুয়ালাইকুম
আমি হ্যাপী করিম
সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে
Bangalir sholo Ana র স্বত্তাধিকারী।
২০১৯ সালের কোভিড মহামারির সেই অনিশ্চিত সময়েই আমার উদ্যোক্তা জীবনের শুরু। অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পরও যখন কাঙ্ক্ষিত চাকরি পেলাম না, তখন হতাশা আমাকে ঘিরে ধরেছিল। কিন্তু সেই হতাশাকেই আমি শক্তিতে পরিণত করার সিদ্ধান্ত নিই।
শুরু করে ছিলাম ফেসবুক প্লাটফর্ম উই গ্রুপের মাধ্যমে।
শুরুটা মোটেও সহজ ছিল না। পুঁজি ছিল সীমিত, অভিজ্ঞতা ছিল কম, আর চারপাশে ছিল অসংখ্য প্রশ্ন—”এতে কি হবে?”, “ব্যবসা টিকবে তো?”, “চাকরি না পেয়ে ব্যবসা করছে!” এমন নানা কথা শুনতে হয়েছে।
ওহহ হ্যা বলাই তো হলো না আমি কি কি তৈরি করি ‼️
আমার সিগনেচার আইটেম ঘি এ ভাজা লাচ্ছাসেমাই। আমার নিজের তৈরি করা ঘি দিয়ে এই সেমাই বানাই। ঘি , বাটার , লাচ্ছাসেমাই, নারকেল নাড়ু, বালাচাও, সিজনাল বিভিন্ন আচার সহ অনেক কিছুই তৈরি করি। এই সেমাই ঘি বানানো নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে। সবাই বলতো এতো লেখাপড়া শেষে ঘি বানাই সেমাই বানাই।
অনেক সময় অর্ডার ছিল না, অনেক পরিশ্রমের পরও আশানুরূপ ফল আসেনি। তবুও থেমে যাইনি। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি, প্রতিটি ছোট সাফল্যকে নতুন করে এগিয়ে যাওয়ার সাহস হিসেবে গ্রহণ করেছি।
গত সাত বছরের এই পথচলায় আমি বুঝেছি, একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পুঁজি হলো ধৈর্য, সততা এবং নিজের কাজের প্রতি ভালোবাসা। প্রতিটি গ্রাহকের বিশ্বাস, প্রতিটি ইতিবাচক মন্তব্য এবং প্রতিটি পুনরায় অর্ডার আমাকে আরও দায়িত্বশীল করেছে।
আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে অনেক মানুষের আস্থার জায়গা হয়ে উঠছে। এই সাফল্য শুধু আমার নয়—এটি আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং সম্মানিত গ্রাহকদেরও সাফল্য।
আমার ভবিষ্যৎ স্বপ্ন আরও বড়। আমি চাই আমার প্রতিষ্ঠান Bangalir Sholo Ana দেশজুড়ে খাঁটি, নিরাপদ ও ঘরোয়া খাবারের একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত হোক। শুধু ব্যবসা নয়, ভবিষ্যতে আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারকে দেশ-বিদেশে পৌঁছে দিতে চাই।
যারা আজ নতুন করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আমার একটি কথাই—শুরুটা কঠিন হবেই। মানুষ নিরুৎসাহিত করবে, বাধা আসবে, কখনও কখনও নিজেকেও দুর্বল মনে হবে। কিন্তু যদি নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখেন এবং নিয়মিত পরিশ্রম করেন, তাহলে একদিন সেই স্বপ্নই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে।
আলহামদুলিল্লাহ, এখনও অনেক পথ বাকি। দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি।

