বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এসএসসি পাসেই চাকরি ইউএস-বাংলায়

Main Admin
নভেম্বর ১৪, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি এই বিমান সংস্থা জিএসই অপারেটর (ড্রাইভার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আজ ১৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

দেখে নিন ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: জিএসই অপারেটর (ড্রাইভার)

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা

সর্বনিম্ন এসএসসি পাস ও ন্যূনতম জিপিএ-৩:০০

কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

ন্যূনতম বয়স ২৫ থেকে ৩৫।

প্রার্থীদের অবশ্যই বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (হালকা/মাঝারি/ভারী)

চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে

উচ্চতা ৫’৪” (১৬৩ সেন্টিমিটার)

জি এস ই অপারেটর (GSE Operator) হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে।

প্রার্থীর বিরুদ্ধ কোনো ধরনের ফৌজদারি মামলা থাকা যাবে না।

কর্মস্থল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা)

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম)

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট)

রাজশাহী বিমানবন্দর

যশোর বিমানবন্দর

সৈয়দপুর বিমানবন্দর

দায়িত্বসমূহ

কর্মঘণ্টা : ০৮ ঘণ্টা প্রতি শিফট।

ব্যাগেজ টো ট্রাক্টর, এয়ারক্রাফট টো ট্রাক্টর, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার কন্ডিশনিং ভ্যান, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, বেল্ট লোডার, প্যাসেঞ্জার স্টেপ, এয়ার স্টার্টিং ইউনিট, ক্যাটারিং হাই লিফটসহ গ্রাউন্ড হ্যান্ডলিং-এর সকল যন্ত্রপাতি অপারেট করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন : ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)

ঢাকা বিমানবন্দরে কর্মরতদের ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। অন্যত্র খাবার বাবদ ভাতা প্রদান করা হবে।

উৎসব ভাতা : প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।

চিকিৎসা বীমা সুবিধা।

এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলি

– আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত

– অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের এবং পেছনের) ছবি

– অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি

– শিক্ষাগত যোগ্যতা/সার্টিফিকেটৈর কপি উপোরক্ত সব কাগজপত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে এই লিংকে প্রবেশ করে জমা দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।