বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কাছের মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন আহান

Main Admin
আগস্ট ৩১, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

‘সাইয়ারা’ ছবির সৌজন্যে রাতারাতি তারকা আহান পাণ্ডে। প্রথম ছবিতেই দর্শকের এমন প্রতিক্রিয়ায় আপ্লুত অভিনেতা। এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু ব্যক্তিজীবনে এক বড় ক্ষতি তাকে একেবারে ভেঙেচুরে দিয়েছিল। তারপরেই প্রথম সিনেমাতেই সাফল্য! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা।

চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডের জীবনে ‘সাইয়ারা’ আসার আগের কিছু বছর কেটেছে অনিশ্চয়তায়। কিছুতেই ঠিকঠাক সুযোগ পাচ্ছিলেন না সিনেমায়। জীবনে যখন এমন টালমাটাল অবস্থা, তখনই ব্যক্তিগত এক ক্ষতির সম্মুখীন হতে হয় আহানকে।

এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “যেভাবে ভাবছিলাম, কোনও কিছুই সেভাবে হচ্ছিল না। বারবার নিজেকে বোঝাতে হচ্ছিল। সেই সময়েই, আমার খুব কাছের একজন মারা যান। উনি আমার বড় ভরসা ছিলেন। বাড়ির একমাত্র মানুষ যিনি আমাকে ‘হিরো’ বলে ডাকতেন। তার মৃত্যুর পর আমার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে। ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একমাত্র উপায় ছিল, কাজের মধ্যে থাকা। আমি ঠিক তাই-ই করেছি।”

কার মৃত্যুতে এভাবে ভেঙে পড়েছিলেন পর্দার কৃষ কাপূর? আহান আদতে তার ঠাকুমা, স্নেহলতা পাণ্ডের কথা বলছেন। ২০২১ সালের জুলাইয়ে মৃত্যু হয় তার ঠাকুমার। এর ঠিক তিন বছর পরে, ‘সাইয়ারা’ ছবির চুক্তিতে সই করেন আহান। এই ছবির আগে বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করতেন তিনি।

সূত্র: আনন্দবাজার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।