বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কানাডায় বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

উদীচী শিল্পী গোষ্ঠী কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কানাডা সংসদ টরন্টোর হোপ চার্চ মিলনায়তনে দিবসটি উদযাপিত হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে উদীচীর সদস্যরা বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধা ও উদীচী কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজিজুল মালিক, বর্তমান সহ-সভাপতি সৌমেন সাহা, উদীচীর উপদেষ্টা বিদ্যুৎ রঞ্জন দে, মোহাম্মদ হাবীবুল্লাহ দুলাল ও প্রোগ্রেসিভ ডেমোক্রেটিভ ইনিশিয়েটিভের (PDI) সাধারণ সম্পাদক মনির জামান রাজু।

উদীচীর নাট্য সম্পাদক তাপস দেবের নেতৃত্বে ১৯৪৭ থেকে ১৯৭১-এর ইতিহাস নিয়ে মঞ্চস্থ করেন একটি মনোরম অনুষ্ঠান ‘বিজয় নিশান’। উদীচী স্কুল অফ আর্টস অ্যান্ড কালচারের সঙ্গীত শিক্ষক কাজল কুমার দেবের নেতৃত্বে স্কুলের ছাত্র ও অভিভাবকদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটির মঞ্চ সজ্জা ও শব্দ ব্যবস্থাপনায় ছিলেন উদীচীর উপদেষ্টা ও উদীচী স্কুল অফ আর্টস অ্যান্ড কালচারের অধ্যক্ষ বিশিষ্ট শিল্পী তাজউদ্দীন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জয় দাশ, দেবাশীষ দেব চৌধুরী ও উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুভাষ রায়। তবলায় ছিলেন শিল্পী অচিন্ত্য রায়।

উদীচী শিল্পীদের মনোমুগ্ধকর গণসংগীত ও কবিতা পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।