https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

গাইবান্ধায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ

Main Admin
নভেম্বর ৮, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

১০৮তম রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকী ও বাসদ (মার্কসবাদী)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধায় সমাবেশ ও লাল পতাকা মিছিল প্রদর্শিত হয়েছে।শনিবার সকাল ১১টায় সংগঠনের জেলা কার্যালয় চত্বরে সমাবেশটি আয়োজন করা হয়। পরে একটি লাল পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সদরের আহ্বায়ক গোলাম ছাদেক লেবুসহ অন্যরা।বক্তারা বলেন, সমাজের সবক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে ছাত্র-জনতার অভূতপূর্ব সংগ্রাম ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। প্রতিটি সংগ্রামের শোষণমুক্তির স্বপ্ন নিয়ে একেকটা স্বৈরশাসকের পতন ঘটেছে। কিন্তু এরপরে যারা ক্ষমতায় বসেছে তাদের কেউই জনগণের সেই স্বপ্ন পূরণে কার্যকর উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর রুশ বিপ্লবের তাৎপর্য রাশিয়ার মাটিতে সীমাবদ্ধ ছিল না। এ বিপ্লব দুনিয়ার প্রতিটি দেশে শ্রমজীবীদের মানবমুক্তির এক নতুন বার্তা। বক্তারা সংগ্রামকে এগিয়ে নিতে শ্রমজীবী ও গণতন্ত্রমনা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।