পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৯, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

উইকিপিডিয়ার বিকল্প হিসেবে নতুন ডিজিটাল বিশ্বকোষ ‘গ্রোকিপিডিয়া’ চালু করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই এই উদ্যোগ নিয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সাইটটির ‘ভার্সন ০.১’-এ এরই মধ্যে ৮ লাখ ৮৫ হাজারেরও বেশি আর্টিকেল যুক্ত হয়েছে। মাস্ক জানিয়েছেন, শিগগির প্রকাশ পাবে ভার্সন ১.০, যা বর্তমান সংস্করণের চেয়ে ১০ গুণ সমৃদ্ধ হবে।উইকিপিডিয়াকে ‘বামপন্থি পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করে আসা মাস্ক বলেন, গ্রোকিপিডিয়ার লক্ষ্য হলো সত্য, সম্পূর্ণ সত্য এবং সত্য ছাড়া আর কিছুই নয়।নতুন প্ল্যাটফর্মটির সব কন্টেন্ট তৈরি করা হয়েছে এক্সএআই-এর এআই অ্যাসিস্ট্যান্ট ‘গ্রোক’-এর সহায়তায়।উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত একটি উন্মুক্ত বিশ্বকোষ, যা অনুদানের ওপর নির্ভরশীল এবং নিরপেক্ষতা বজায় রাখার দাবি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।