বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

Main Admin
অক্টোবর ৮, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

তিশাকে নিয়ে বড় সুখবর হলো, মেগাস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। ‘সোলজার’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতোমধ্যে তাকে এই সিনেমায় চূড়ান্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে; নির্মাতা সূত্রই জানিয়েছে এই তথ্য।

এদিকে, ‘ভালোবাসার মরশুম’-এর ঘোষণা আসার পর থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে তিনি কিছু জানাননি। এবারও এই নিয়ে এখনও তিশা কোনো বক্তব্য দেননি।

এম এন রাজ পরিচালিত এই ছবিটি নিয়ে বেশ উত্তেজনা ছিল ভক্তমহলে। বিশেষ করে, সিনেমায় তানজিন তিশা যুক্ত হচ্ছেন- এমন খবরের পরপরই। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তব হচ্ছে না। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতাকে চূড়ান্ত করেছে সিনেমার টিম।

বলে রাখা ভালো, সুস্মিতা সম্প্রতি নির্মাতা সৃজিত মুখার্জি-র ‘বান্ধবী’ হিসেবেই বেশ পরিচিতি পেয়েছেন। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। কেউ কেউ তাদের একসঙ্গে দেখে প্রেম জল্পনাও উস্কে দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।