তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে পশু বিতরণ।
কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর,প্রতিনিধি কুমিল্লা
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থ-অসহায় মানুষের মাঝে পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করা হয়। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে পশু বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে দোয়া ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


