বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ৮ দফা বাস্তবায়নের সরকারের প্রতি নীতিমালা প্রণয়নের দাবি
সাহেদ রানা(নওগাঁ প্রতিনিধি)
নওগাঁয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট,নওগাঁ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।গত শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট নওগাঁ জেলা শাখার সভাপতি রহমান আলীর সভাপতিত্বে ৮ দফা দাবি তুলে ধরেন সিনিয়র সহ-সভাপতি একরামুল ইসলাম,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সঞ্চালনায় ছিলেন নওগাঁ সদর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন অবিলম্বে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ৮ দফা মেনে নিয়ে দেশের প্রায় ৩০ লক্ষ্য বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার রক্ষা করতে জরুরী ভিত্তিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় আমরা কর্মবিরতি দিয়ে বিহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।


