বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’: গোপালগঞ্জে পুলিশ প্রধান

সাইফুল ইসলাম
নভেম্বর ২০, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

‘আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’: গোপালগঞ্জে পুলিশ প্রধান

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে গাড়িতে বসে
সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত ভালো দেখেছি। আগামীতেও ভালো থাকবে। যারা গোপালগঞ্জকে অশান্ত করতে চায়, আপনারা তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা সংখ্যায় বেশি নয়। এই থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি নিজেরাই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের জনসংখ্যা ধরেন ১০ লাখ। অথচ একটি থানায় পুলিশ আছে মাত্র ২০ জন। তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাদের মানসিক সমর্থন না দেন, তাহলে তারা কীভাবে কাজ করবে? বাকি কথা হলো, জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’

এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সকালে গোপালগঞ্জে আসেন আইজিপি। তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন। তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু তাঁদের আগমনের বিষয়টি নিশ্চিত করেন।

গোপালগঞ্জ আসার আগে আইজিপি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন।এরপর গোপালগঞ্জে পৌছে তিনি পুলিশ লাইন্সে জেলায় কর্মরত পুলশ সদস্যদের সাথে কল্যাণ সভা করেন।

উল্লেখ্য, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।

এ সময় দুটি থানা, সংসদ সদস্য, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর এবং দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
সট: মো. আলী হোসেন ফকির, পুলিশর মহাপরিদর্শক (আইজিপি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।