বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

দেশে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

Main Admin
জুলাই ১৬, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

দেশে ডেঙ্গুতে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক ছেলেশিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে ও আরেকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত ছয় ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর  থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩৪ জন ভর্তি হয়েছেন ডিএসসিসি এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৩, ঢাকা উত্তর সিটিতে ২১, ঢাকা মহানগরের বাইরে ১২, বরিশাল বিভাগে ৬, খুলনা বিভাগে ৪ ও রাজশাহী বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৪৬ জন নারী।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৬৭৮। এ পর্যন্ত মারা গেছেন ৫০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।