পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন জাতের ধানে খুশি কৃষক

Md Abu Bakar Siddique
নভেম্বর ৫, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নতুন জাতের ব্রি ধান ১০৩ চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষিকরা। এতে তারা খুশি। এই জাত তারা আগামীতে আরও বেশি জমিতে চাষ করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসে এই তথ্য জানা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বুড়িচং, কুমিল্লার সহযোগিতায় এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার আয়োজনে বুড়িচং সংকুচাইল উত্তর গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

কৃষি অফিস জানায়, নতুন এ জাতটি চলতি আমন মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন বøকে এক একর করে মোট ৫৫ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এর মধ্যে রাজাপুর ব্লকের উত্তর গ্রামে প্রায় ২০ একর জমিতে প্রদর্শনী দেওয়া হয়। এছাড়া আরও প্রায় ২০ একর জমিতে সংরক্ষিত ও প্রকল্পের বীজ সহায়তা হতে ব্রি ধান ১০৩ জাতটি চাষ করা হয়।

উত্তর গ্রামের কৃষক মির্জা কাজল, মিঠু মিয়া, ইব্রাহিম খলিল, রিপন আহমেদ, মোরশেদ আলম,হুমায়ুন কবির ও সৈকতসহ আরোও ৫০ জনের বেশি কৃষকের জমিতে এ বছর প্রথমবারের মতো ব্রি ধান ১০৩ চাষ করেন।

কৃষকরা জানান, বিভিন্ন জমির ব্রি ধান ১০৩ এর ৫ টি নমুনা শস্য কর্তন সম্পন্ন করা হয়। এতে হেক্টর প্রতি ৫.৬ হতে ৭.৫৬ টন/হেক্টর অর্থাৎ বিঘা প্রতি ১৯ হতে ২৫ মন ফলন পাওয়া গেছে। ভালো ফলন হওয়ায় পরবর্তী মৌসুমে ব্রি ধান ১০৩ চাষে তারা আরও বেশি চাষ করবেন।

মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মো. আজিজুর রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ডিএই কুমিল্লা জেলার উপপরিচালক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মোহাম্মদ এখলাছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিণা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আতিকুর রহমান ও ব্রি কুমিল্লার এসও বিজয়া সাহা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রি কুমিল্লার এসএসও মো. মামুনুর রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।