বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পল্টন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টনের আওয়ামী লীগ পার্টি অফিসের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭৬ বছর।

বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরচিয় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় নাম জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।