বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে প্রবেশ করে আত্মগোপনে থাকার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মহসিন মণ্ডল। তার বাড়ি নওগাঁর পলিপাড়া গ্রামে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিগত প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট এলাকার এক বাড়িতে আত্মগোপনে থেকেছিল সে। এই নিয়ে এ এলাকা থেকে এক সপ্তাহে তিন বাংলাদেশি গেপ্তার হয়।

এদিকে গ্রেপ্তার মহসিনকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে মহসিন কি উদ্দেশ্যে ভারতে এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।