পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাবনায় কুকুরছানা হত্যা জয়ার কঠোর শাস্তিদাবি

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।প্রাণী অধিকার আন্দোলনে দীর্ঘদিন ধরে সক্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

তার পোস্টে অনেকে একাত্মতা প্রকাশ করে প্রাণি নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি তুলছেন।স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তার সরকারি কোয়ার্টারের আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিলে জানতে পারেন, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে—তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’ এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।