বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে কারাগারে প্রেরণ

গিয়াস উদ্দিন সরদার
নভেম্বর ১২, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে কারাগারে প্রেরণ

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর দুই নেতা কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা।
আটকের পর তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুল আলিম ও মোঃ জুয়েল রানা দুই জনই অষ্টমনিষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল। সম্প্রতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ডের বিষয়ে নজরদারি জোরদার করে।

পরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটকের বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”

পুলিশ আরও নিশ্চিত করেছে, আটক দুই ব্যক্তি অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১২ নভেম্বর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আইন-আদালত সর্বশেষ