বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

রামেক পরিচালকের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক ঘিরে বিক্ষোভ, অবরুদ্ধ শেষে আটক ২

মুরাদুল ইসলাম সনেট
নভেম্বর ১০, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রামেক পরিচালকের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক ঘিরে বিক্ষোভ, অবরুদ্ধ শেষে আটক ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের কক্ষে সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা ‘গোপন বৈঠক’ করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তীব্র বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী চিকিৎসকমণ্ডলী, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা পরিচালকের কক্ষ ঘেরাও করেন এবং ওই দুই ছাত্রলীগ নেতাকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তাদের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতালের পরিচালকের কক্ষে অবস্থান নেন। জানা গেছে, হাসপাতালে পুনরায় ইন্টার্নশিপের সুযোগ ও পুনর্বহালের দাবিতেই তারা পরিচালকের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। কিন্তু এই সাক্ষাতের সংবাদ দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকেরা একত্রিত হয়ে রামেক পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা পরিচালকের কক্ষ অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন এবং অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটকের দাবি জানান। এতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল চত্বর ও পরিচালকের কক্ষ ঘিরে শিক্ষার্থীদের তোপের মুখে শেষ পর্যন্ত যৌথ বাহিনী রামেক ছাত্রলীগের দুই নেতাকে নিজেদের হেফাজতে নেয় এবং রাজপাড়া থানায় স্থানান্তরিত করে। বর্তমানে হাসপাতাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।