পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফুলচাষে গপিনাথের ভাগ্যবদল

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৩, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

এক সময় পরিবারে অভাব-অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। আর্থিক দৈন্যতা ঘোচাতে ২০০১ সালে বাড়ির আঙ্গিনায় শুরু করেন ফুল চাষ। শুরুতেই ফুল চাষ করে সুফল মেলে। পরে ৫ বিঘা জমিতে ৫০ প্রজাতির বাহারি রঙের ফুল বাগান করে আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের বাফলা গ্রামে কৃষক গপিনাথ রায়।

বাড়ির আনাচে-কানাচে ও পার্শ্ববর্তী জমিতে লাগিয়েছেন রজনীগন্ধা, জারবেরা, গোলাপ, গ্লোরিয়া, ক্যানডুলার মতো দেশী-বিদেশী নানা প্রজাতির ফুল গাছ। বাড়িতে ক্ষুদ্র পরিসরে গড়ে তুলেছেন বিনোদন পার্ক। পার্কে সংযোজন করেছেন গাটু বাঁশ, ট্রেটাজ, মন্দিও ঝাউ, চাইনিজ পাম্প, ললনী পাম্প, ময়ূর পঙ্খিরাজ, কার্পেট ঘাসসহ নানা প্রজাতির ফুলগাছ।

কৃষক গপি নাথ জানান, ‘অন্য ফসলের তুলনায় ফুল চাষে উৎপাদন খরচ কম, লাভ বেশি। সব মিলে ৫ বিঘা জমিতে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। প্রতি মাসে ১০ হাজার টাকা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে একটি ফুল ২০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়। করোনাকালীন সময়ে আয় কমে গেলেও বিগত বছরগুলোতে ফুল বিক্রি করে আয় হতো দেড় লক্ষাধিক টাকার মতো।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‌‘কৃষক গপি নাথকে ফুল চাষে প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। এ উপজেলায় তিনিই প্রথম ফুল চাষ শুরু করেন। ফুল চাষ করে এখন তিনি স্বাবলম্বী।’

প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে। দর্শনার্থীর নিকট থেকে প্রবেশ মূল্য হিসেবে প্রতি মাসে আয় করেন ১০ হাজার টাকা। বর্তমানে তার বাগানের ফুল স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের চাহিদা পূরণ করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।