বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত :

সাইফুল ইসলাম
নভেম্বর ২৬, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অব্যাহত :

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসুচি চলছে।

আজ গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ,সদর উপজেলার করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি ইউনিট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা জয়নাব বিনতে হোসেনসহ অনেকেই সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে সমাধী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

গত ১৬ নভেম্বর থেকে বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীরা এ ধরনের কর্মসূচি পালন করা শুরু করে। সে ধারাবাহীকতা আজও অব্যাহত ছিলো।

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারন নেতাকর্মীরা বলেন, এখন আর ভীতি বা আতংক কাজ করছে না। সরকার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে।

এখানে বঙ্গবন্ধুকে তো নিষিদ্ধ করা হয় নাই। গত আড়াই বছর অজ্ঞাত কারনে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স বন্ধ রাখা হয়েছিলো। মানুষ প্রানের টানে সে বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর সমাধীতে আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।