বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদ

Main Admin
নভেম্বর ২৪, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১ হাজার ৫৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া আজ ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে।

চাকরির বিবরণ

পদের নাম: সাহায্যকারী
পদসংখ্যা: ১৫৯৬
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়।
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

বয়সসীমা

১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

*আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।

*আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা।

শর্তগুলো

১.
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর ২ বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ওই প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদের সাহায্যকারীর শূন্যপদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে।

২.
প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও ১ সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৩.
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

* বিজ্ঞপ্তিসংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট  এবং এই ওয়েবসাইটে দেখা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।