বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি নেই কোন কার্যকর ব্যবস্থা

তারেক হাছান, বন্দরউপজেলা সংবাদদাতাঃ
নভেম্বর ২৭, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নারায়নগঞ্জ বন্দরে পুনরায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। দুই সপ্তাহ ধরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করলেও প্রতিরোধে নেই কোন কার্যকর উদ্যোগ। সোমবার (২৫ নভেম্বর) বন্দর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় সাধারণ ওয়ার্ডে প্রায় ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। রোগীদের মধ্যে কেউ মশারী ব্যবহার করতে চাইছেনা। অন্যান্য সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে গাদাগাদি করে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এদিকে হঠাৎ নতুন করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পিছনে মশক নিধন অভিযান কার্যক্রম বন্ধ হওয়াকে দায়ী করছেন এলাকাবাসী। নিয়মিত অভিযান পরিচালিত হলে ডেঙ্গুর প্রকোপ তেমন একটা বাড়তোনা বলে তারা জানান ।
এব্যাপারে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম জানান, গত দুই সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু আক্রান্ত ২২-২৫ জন । তিনি জানান, হাসপাতালে পর্যাপ্ত মশারী আছে থাকলেও প্রয়োজনীয় কীট সহ অন্যান্য ঔষধ সামগ্রীর অভাব রয়েছে । তবে রোগীরা মশারী টানাতে আগ্রহী নন। ফলে তাদেরকে চিকিৎসা সেবা দিতে হিমসিম পোহাতে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।