পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দুকধারীদের হামলায় নিহত ৭ দক্ষিণ আফ্রিকায়

Sun this Ja ham
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরের ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ, যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। হামলায় আরো তিনজন আহত হন। ঘটনাটি মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটে এবং পুলিশ বলছে, এটি এলাকায় চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্রের কারণে সৃষ্ট অপরাধ ও দুর্নীতির সমস্যায় ভুগছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন মানুষ নিহত হয়েছেন। গত ডিসেম্বরে আলাদা দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হন এসব হামলায়। সূত্র: আরব নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।