বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে পুরোদস্তুর উদ্যোক্তা পৃথ্বীলা শাহনেওয়াজ

Main Admin
অক্টোবর ১৩, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঈদ সালামি থেকে ৫০০ টাকা দিয়ে এক গজ কাপড় আর কিছু কড়ি কিনে পৃথ্বীলার মিথ আর্টস এন্ড ক্রাফটস এর উদ্যোগ শুরু।

খুব ছোটবেলা থেকেই ক্রাফটিং এর প্রতি ছিল এক অন্যরকম ভালোবাসা। প্রবাসী বন্ধু পরিজনদের নিজের বানানো কিছু না কিছু গিফট করতেন। সেগুলো প্রবাসের মাটিতে নেটিজেনদের কাছে যথেষ্ঠ প্রশংসা কুড়ায়। মাতৃত্বজনিত কারণে চাকরি ছেড়ে দেয়া এবং সরকারি চাকরীর বয়স পেরিয়ে যাওয়ায় স্বামীর উৎসাহে ক্রাফটেড জুয়েলারি নিয়ে কাজ শুরু করেন পৃথ্বীলা।পৃথ্বীলার উদ্যোগ MYTH arts & crafts এ রয়েছে হাতে তৈরি গহনা। তার কাজের উপকরণ হলো গামছা, কড়ি, আদিবাসী তাঁত, রুদ্রাক্ষ, জামদানি শাড়ির মোটিফ, খাদি কাপড়, পোড়ামাটির পুঁতিসহ দেশীয় উপকরণ। ইউরোপের কয়েকটি দেশ ছাড়াও আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রেতা আছে পৃথ্বীলার। সারা বছর জুড়েই নিয়মিত তাদের কাজ করেন তিনি।

আব্দুল মান্নান এর বড় মেয়ে পৃথ্বীলা শাহনেওয়াজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেছেন বেশ কিছুদিন। চাকরি ছেড়ে তিনি একজন পুরোদস্তুর উদ্যোক্তা হয়েছেন।উদ্যোক্তা বার্তাকে তিনি বলেন, ভবিষ্যতে কারুশিল্পের বিভিন্ন সেক্টরকে তুলে আনতে চাই৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।