বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশে প্রথম ডাকাতি হলো এসএমই উদ্যোক্তার ফ্যাক্টরিতে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন এসএমই উদ্যোক্তা।শুধুমাত্র খ্যাতিমান উদ্যোক্তাই নন, তিনি একজন মেন্টর, একজন প্রশিক্ষক, একজন উদ্যোক্তা তৈরীর স্ট্রাটেজিস্টও বটে।

২১ ডিসেম্বর, ভোররাত আনুমানিক আড়াইটায় উদ্যোক্তা তৌহিদের এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ শিবপুরে পুরান দিয়ায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে জানা যায় ঘটনার বিস্তারিত বিবরণে উঠে আসে ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড শাহ আলম এবং আলম সেই রাতে ডিউটিতে ছিল। পাঁচ ছয় জন দুষ্কৃতিকারী ফ্যাক্টরির দক্ষিণ পাশের থাই গ্লাস ভেঙে ডাকাতি করার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে।

সিকিউরিটি গার্ডদেরকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফ্যাক্টরির মূল গেট খুলে দেয়। মূল গেট দিয়ে প্রবেশ করে আরো ১০-১২ জন দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে।

ভেতরে ঢুকে এফপিআই প্যানেল, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, ডিজিটাল স্কেল, দেড়শ ব্যাগ প্লাস্টিক দানা, এন্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, সিসি ক্যামেরা ও মনিটর এসটি ক্যাবল, নগদ অর্থসহ ৪১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকার মালামাল লুট করে একটি সাদা রংয়ের পিকআপ ভ্যানে করে এসব মালামাল নিয়ে যায় ডাকাত দল।

আরো জানা যায় ডাকাতরা মুখোশ পরা ও গলায় মাফলার পেচিয়ে থাকায় তাদের চেহারা চিনতে পারেনি সিকিউরিটি গার্ডেরা। তবে ডাকাতরা সবাই নরসিংদীর আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলেই সিকিউরিটি গার্ডরা জানায়। এ বিষয়ে উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমানের সহকারী ব্যবস্থাপক মোঃ রাজিব হাসান চৌধুরী শিপলু বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমানের ফেসবুক প্রোফাইলে তৌহিদুর রহমান গভীর দুঃখ প্রকাশ করে লিখেন দেশটাকে কোথায় নিচ্ছি আমরা। ট্রাকে করে এসে প্লাস্টিকের দানা, সাব স্টেশনের ক্যাবল, প্যানেল বোর্ড, পিসি প্রিন্টার স্ক্যানার নগদ টাকা যতটুকু ট্রাকে জায়গা হয়েছে নিজের মনে করে নিয়ে গেছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে শিবপুর মডেল থানা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।